নোটিশঃ-
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ক তফসিলভূক্ত সম্পত্তির লিজমানি আদায়সংক্রান্ত কার্যক্রম উপজেলা ভূমি অফিস, নবাবগঞ্জ শুরু হয়েছে। আপনারা সহকারী কমিশনার ভূমিবরাবর আবেদন করে লিজমানি পরিশোধ করে ডিসিআর সংগ্রহ করুন।
সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদনপ্রাপ্তির পর সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। প্রতিবেদনপ্রাপ্তির পর শুনানির তারিখ ধার্য করে পক্ষগণকে নোটিশ প্রদান করা হয়। ধার্য তারিখে শুনানি গ্রহণ এবং রেকর্ডপত্র যাচাই/মূল্যায়নপূর্বক অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়। অনুমোদন অন্তে প্রস্তাব নথি উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়। ধার্যকৃত লিজমানি পরিশোধের জন্য লিজগ্রহীতাকে পত্র প্রেরণ করা হয় এবং পরবর্তীতে ডিসিআরমূলে লিজমানি আদায় এবং লিজ নথি সংরক্ষণ করা হয়ে থাকে। উল্লেখ্য যে, জেলা সদরের পৌরসভা এলাকার জমির ক্ষেত্রে জেলা প্রশাসকের অফিসে আবেদন করতে হয়।
তথ্যটি সঠিক ভাবে সংরক্ষন করা হয়েছে!
দুঃখিত তথ্যটি সঠিক ভাবে সংরক্ষন করা সম্ভব হয়নি!